21 C
আবহাওয়া
২:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চলন্ত সিএনজিতে তরুণীকে যৌথভাবে ধর্ষণ, গ্রেফতার ২

চলন্ত সিএনজিতে তরুণীকে যৌথভাবে ধর্ষণ, গ্রেফতার ২


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে তরুণীকে সাগর পাড়ে ঘুরাতে নিয়ে যাওয়ার কথা বলে চলন্ত সিএনজিতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশ। মঙ্গলবার (৭ মে) তাদের গ্রেফতারের বিষয়টি থানা সূত্রে নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাগর (১৯) ও সিএনজি ড্রাইভার আক্তার (৩০)।

ঘটনায় জড়িত একজনকে ডবলমুরিং থেকে ও  অন্যজনকে হালিশহর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

থানা সূত্রে আরো জানানো হয়, ঘটনাটি গত শুক্রবারের। সিএনজি টেক্সির ড্রাইভার আক্তার আর সাগর পরস্পর পূর্ব পরিচিত। ঘটনার দিন সাগর পাড়ে ঘুরতে যাওয়ার কথা বলে ড্রাইভার আক্তার তার সিএনজিতে তুলেন সাগরের বান্ধবীকে। এক পর্যায়ে সন্ধ্যার দিকে ইপিজেড এলাকার নির্জন রাস্তায় নিয়ে চলন্ত অবস্থায় সিএনজি অটোরিকশার মধ্যে  শারীরিক সম্পর্ক স্থাপন করে সাগর। পরবর্তীতে সিএনজি থামিয়ে আসামি সাগর ভিকটিমকে মারধর করে। এ সময় মেয়েটির সঙ্গে ড্রাইভার আক্তারও শারীরিক সম্পর্ক করে। পরে রাত ১১ টার দিকে ডবলমুরিং এলাকায় এনে সিএনজি থেকে নামিয়ে দেয় ভিকটিমকে।

পরে অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি সাগরকে ডবলমুরিং এলাকা থেকে এবং রাত ২ টার দিকে ভোলায় পালিয়ে যাওয়ার সময় হালিশহরের বড় পোল বাসস্ট্যান্ড থেকে সিএনজির ড্রাইভার মোঃ আক্তারকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং মডেল থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/নাবিদ,ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী