26 C
আবহাওয়া
৭:৩১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ২জন কারাগারে

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ২জন কারাগারে

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ২জন কারাগারে

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের মোহরা এলাকায় এক পোশাককর্মী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ মে) চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার (৬ মে) রাতে নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। শনিবার সকালে মোহরা এলাকায় ধর্ষিত হন কিশোরী।

অভিযোগ পেয়ে পুলিশ মো. হাসান ও ইব্রাহিম খলিল মিলন নামে দুই যুবককে গ্রেপ্তার করে।

চান্দগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিবুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কিশোরী বাসা থেকে বের হয়ে হেঁটে পোশাক কারখানায় যাচ্ছিলেন। মোহরা এলাকার কবির টাওয়ারের পেছনে তার পথরোধ করে হাসান ও মিলন। তাকে একটি ইজিবাইকে তুলে স্থানীয় রায়হান বিল্ডিংয়ের নিচতলায় ব্যাচেলর বাসার পাশে একটি খালি কক্ষে নিয়ে যায়। সেখানে মিলনের সহযোগিতায় হাসান তাকে ধর্ষণ করে।

এরপর সকাল ৯টার দিকে ছাড়া পেয়ে ওই কিশোরী কাঁদতে কাঁদতে বাসায় যায়। রাতে থানায় এসে এ বিষয়ে অভিযোগ করে। রাতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ভিকটিম কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্পট ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানান, অভিযুক্ত হাসান কবির টাওয়ারের পাশে একটি মোবাইল রিচার্জের দোকানের চাকরি করেন। আর মিলন বখাটে। হাসান কক্সবাজারের বাসিন্দা এবং মিলনের বাড়ি কুমিল্লায়। তারা নগরের মোহরা এলাকায় বসবাস করতেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ