31 C
আবহাওয়া
৪:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানে সেনাপ্রধান

পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানে সেনাপ্রধান

পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানে সেনাপ্রধান

বিএনএ, বান্দরবান: ব্যাংকে সন্ত্রাসী হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে তিনি এসব এলাকা পরিদর্শন করেন।

সেনাপ্রধানের সফরসূচি অনুযায়ী তিনি সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠক করবেন এবং এরপর বিশেষ কম্বিং অপারেশন বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন।

এর আগে, শনিবার (৬ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রুমা এলাকা সফর করেন। এ দিন দুপুরে তিনি বান্দরবান সার্কিট হাউসে জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের দমনে সেনাবাহিনীর নেতৃত্বে একটি কম্বিং অপারেশন শুরু হতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেনাপ্রধান।

রোববার সেনাপ্রধান বান্দরবান সফর শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আভাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী