26 C
আবহাওয়া
২:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ডা. জোবায়দার বিরুদ্ধে মামলা চলবে কি না, জানা যাবে ১৩ এপ্রিল

ডা. জোবায়দার বিরুদ্ধে মামলা চলবে কি না, জানা যাবে ১৩ এপ্রিল

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানে

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ এপ্রিল আদেশ দেয়া হবে। ওই দিনই জানা যাবে জোবায়দা রহমান তারেকের বিরুদ্ধে এ মামলা চলবে কি না।

এর আগে গত বছরের ১ এপ্রিল জোবায়দা রহমানের এ লিভ টু আপিলের শুনানি শেষে ৮ এপ্রিল আদেশের দিন ধার্য ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সে আদেশ আর হয়নি। প্রায় এক বছর পর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) আবার এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদেশের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

ডা. জোবায়দার পক্ষে আদালতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশীদ আলম খান। এ ছাড়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কাফরুল থানায় মামলা করে দুদক।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী