23 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাংগ্রাই উপলক্ষে বান্দরবানে লকডাউন শিথিল

সাংগ্রাই উপলক্ষে বান্দরবানে লকডাউন শিথিল

সাংগ্রাই উপলক্ষে বান্দরবানে লকডাউন শিথিল

বিএনএ, বান্দরবান : বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব সাংগ্রাই উপলক্ষে লকডাউনের শর্ত শিথিল করা হয়েছে। ৭ এপ্রিল বুধবার থেকে ১২ এপ্রিল সোমবার পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কসমেটিকস, জুতা ও কাপড়ের দোকান খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে প্রশাসন।

বুধবার (৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোভিড জেলা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দোকান খোলা রাখার সাথে সাথে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয় সভা থেকে।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র সভাপতিত্বে সভাটিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এ বছর সাংগ্রাই উপলক্ষে কোনপ্রকার উৎসব আয়োজনের অনুমতি দেয়নি বলে জানিয়েছে প্রশাসন।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী