20 C
আবহাওয়া
৮:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে বিয়ের ২মাসের মাথায় যুবকের আত্মহত্যা

কর্ণফুলীতে বিয়ের ২মাসের মাথায় যুবকের আত্মহত্যা

কর্ণফুলীতে বিয়ের ২মাসের মাথায় যুবকের আত্মহত্যা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে এনজিওর কাছ থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ সইতে না পেরে বিয়ের ২ মাসের মাথায় বরকত হোসেন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে চরপাথরঘাটা (১নম্বর ওয়ার্ড) নুর ইসলাম মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

মৃত বরকত হোসেন ওই এলাকার মৃত হোসেন আহমেদের ছোট ছেলে। সে পেশায় রিকশা চালক ছিলেন। বরকত গত দুই মাস আগে বাঁশখালী উপজেলার এক তরুণীকে সামাজিক ভাবে বিয়ে করেন।

ঘটনাস্থল পরিদর্শন করা ও পরিবারের বরাত দিয়ে পাশ্ববর্তী এলাকার ইউপি সদস্য মোঃ আজাদ বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিবার থেকে শুনেছি বরকত দুইমাস আগে বিয়ে করেন। সেই সময় উদ্দীপন নামে একটি এনজিও থেকে ৯০ হাজার টাকা ঋণ নেন। ওই ঋণের টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন বরকত। এর আগেও সে আরও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবার জানায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমেকে) পাঠানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী