20 C
আবহাওয়া
৪:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি আরবে মসজিদে ইফতার নিষিদ্ধ

সৌদি আরবে মসজিদে ইফতার নিষিদ্ধ


বিএনএ ডেস্ক : পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মসজিদে ইফতারি খাওয়া নিষিদ্ধ করেছে সৌদি আরব। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে এই ঘোষণা দিল দেশটি। সম্প্রতি  সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এমন নোটিশ জারি করেছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব এ তথ্য জানিয়েছে।

নোটিশে বলা হয়েছে, সৌদি আরব সরকার নির্দেশনা দিচ্ছে ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ইফতারির জন্য মসজিদের উন্মুক্ত স্থানে একটি যথাযথ জায়গা খুঁজে বের করবেন ইমাম ও মুয়াজ্জিন। তবে ইফতারির জন্য অস্থায়ী কোনো রুম বা তাঁবু স্থাপন করা যাবে না।

এছাড়া রোজাদারদের জন্য ইফতারি ক্রয়ের জন্য ইমাম ও মুয়াজ্জিনরা যেন কোনো অর্থ সংগ্রহ না করেন এমন নির্দেশনাও দিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী