20 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ববিতা বড়ুয়া যে কারণে কারাগারে গেলেন

ববিতা বড়ুয়া যে কারণে কারাগারে গেলেন

চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত ববিতা বড়ুয়া গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামী   চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (৭ মার্চ) নগরীর কোতোয়ালি থানার লাভ লেইনে আবেদিন কলোনি থেকে ববিতাকে গ্রেফতার করে পুলিশ।

আর্থিক লেনদেনের চেক প্রতারণা সংক্রান্ত তিনটি মামলায় দণ্ডিত হয়েছেন তিনি।  গ্রেফতারের পর ববিতা বড়ুয়াকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় ববিতা বড়ুয়াকে ২০২১ সালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। এছাড়া তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এসব মামলার সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী