18 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইরাকে শীর্ষ শিয়া নেতার সঙ্গে পোপের বৈঠক

ইরাকে শীর্ষ শিয়া নেতার সঙ্গে পোপের বৈঠক


বিএনএ ডেস্ক :শিয়া মতাবলম্বীদের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির সঙ্গে দেখা করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ইরাকে শিয়াদের পবিত্র নগরী নাজাফে শনিবার এই দুই ধর্মীয় নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

শুক্রবার তিন দিনের সফরে ইরাকে পৌঁছান পোপ ফ্রান্সিস। দেশটিতে বসবাসরত খ্রিষ্টানদের জন্য তার এই সফর খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার শিয়া ধর্মীয় নেতা সিস্তানির সঙ্গে সাক্ষাৎ করতে নাজাফ যায় পোপের গাড়ি বহর। এসময় পোপ ফ্রান্সিস বুলেট প্রুফ গাড়িতে ছিলেন। নাজাফের সরু গলির মধ্যে থাকা সিস্তানির বাড়িতে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন তিনি। রুদ্ধদ্বার বৈঠকে সিস্তানির সঙ্গে ইরাকে বসবাসরত খ্রিষ্টানদের সুবিধা-অসুবিধা নিয়ে পোপ আলোচনা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

২০০৩ সালে মার্কিন হামলার আগে ইরাকে প্রায় ১৪ লাখ খ্রিষ্টান ছিল। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট দেশটিতে অসংখ্য গির্জা ভাঙচুর করেছে এবং অনেক খ্রিষ্টানকে দেশ ছাড়তে বাধ্য করেছে। বর্তমানে ইরাসে প্রায় ২ লাখ ৫০ হাজার খ্রিষ্টান রয়েছে।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা