27.4 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - জুলাই ১৫, ২০২৬
Bnanews24.com
Home » আজ নীলফামারী যাচ্ছেন তারেক রহমান

আজ নীলফামারী যাচ্ছেন তারেক রহমান


বিএনএ, ডেস্ক : দীর্ঘ প্রায় ২২ বছর পর আজ শনিবার (৭ ফেব্রুয়ারি)  নীলফামারীতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর দেড়টার দিকে জেলার পৌর মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

তার আগমন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সেইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠে অবস্থান করবে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক জানান, তারেক রহমান হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন। তার আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। সমাবেশে জেলা-উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ