24 C
আবহাওয়া
১:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা


বিএনএ, ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে ঝাউচর এলাকায় একটি বাসায় স্বামী-স্ত্রীর কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. হাছিব (২৭) নামে এক অটোরিকশার চালক। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পরে আজ মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় জানান, আমরা রাত দুইটার দিকে খবর পেয়ে কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকার একটি বাসা থেকে হাছিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

তিনি আরও বলেন, নিহত হাছিব পেশায় একজন অটোরিকশাচালক। ইভা আক্তার নামে এক মেয়ের সঙ্গে দুই মাস আগে বিয়ে হয়। স্বামী-স্ত্রীর প্রায় সময় ঝগড়া লেগে থাকত। গতরাতে কলহের জেরে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএ/আজিজুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে