24 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মেজর সিনহা হত্যা, ১১০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মেজর সিনহা হত্যা, ১১০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ


বিএনএ, চট্টগ্রাম: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ১ হাজার ১০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রোববার(৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

এর আগে গত সোমবার বিকেলে একই আদালত দুইজনের মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দিয়ে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। তিনি বলেন, আদালতের সাত কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ রায় লাল কাপড়ে মুড়িয়ে হাইকোর্টে পাঠানো হবে।

ওসি প্রদীপের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন খান বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ১১’শ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আর পুরো রায়টি লেখা হয়েছে বাংলায়। বোরবার সন্ধ্যায় আদালত থেকে রায়ের পূর্ণাঙ্গ কপি থেকে মামলার-সার্টিফাইড-কপি সংগ্রহ করা হয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে