34.7 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - জুন ৩, ২০২৬
Bnanews24.com
Home » তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


বিএনএ, ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ‍নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ