20 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ৯০ জন জেলে-নাবিক

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ৯০ জন জেলে-নাবিক

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ৯০ জন জেলে-নাবিক

বিএনএ,চট্টগ্রাম: বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ভারতীয় ৯৫ জেলেকে ফেরত দিয়েছে কোস্ট গার্ড। একইসঙ্গে ভারতে আটক ও আশ্রয়ে থাকা ৯০ জন বাংলাদেশি জেলে-নাবিককে ফেরত আনা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোটসহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড ২টি (অভিজিত-৩ ও ঝড়-৩) এবং বাংলাদেশ নৌ-বাহিনী ৪টি (এফবি জয় জগন্নাথ-২, এফবি বাসন্তি, এফ বি অভিজিত ও এফবি নারায়ণ) মোট ৬টি ভারতীয় ফিশিং বোট ৯৫ জন জেলেসহ আটক করে।

অপরদিকে, গত ১২ সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় বাংলাদেশি ফিশিং বোট এফবি কৌশিক ডুবে গেলে ১২ জন জেলেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে ভারতের হলদিয়া বন্দরে নিয়ে যায়। এছাড়াও গত ৯ ডিসেম্বর বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২টি বাংলাদেশী ফিশিং ট্রলার (এফবি লায়লা-০২ ও এফবি মেঘনা-৫)-কে ৭৮ জন জেলেসহ আটক করে ভারতীয় কোস্ট গার্ড। পরবর্তীতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমাঝতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময় সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটক জেলেদের হস্তান্তর ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডকে অর্পণ করা হয়।

এরই ধারাবাহিকতায়, গত রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড এর তত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) এ বিকাল ৫টার দিকে বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলেকে ৬টি বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করা হয়। একইসাথে ভারতে আটক ও আশ্রয়ে থাকা ৯০ জন বাংলাদেশি জেলেকে ২টি বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে গ্রহণ করা হয়।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী