29 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ছুরিকাঘাতে ইউপি সদস্য আহত

বোয়ালখালীতে ছুরিকাঘাতে ইউপি সদস্য আহত

বোয়ালখালীতে ছুরিকাঘাতে ইউপি সদস্য আহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে আমুচিয়া ইউনিয়নের অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইউপি সদস্য পংকজ চন্দকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। পংকজ চন্দ ফুলকপির সমর্থক বলে জানা গেছে।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে সংর্ঘষে জড়ায় দুই গ্রুপ। এই সময় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পংকজ চন্দ ছুরিকাহত হন।

স্থানীয়রা জানান, কেটলি প্রতীকের সমর্থক আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে’র লোকজনের সাথে ফুলকপি প্রতীকের সমর্থকরা সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত পংকজ চন্দকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তনু দাশ বলেন, ছুরিকাহত পংকজ চন্দকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী