26 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইন্টারনেটের গতি, সাত ধাপ এগিয়ে ১১৯তম বাংলাদেশ

ইন্টারনেটের গতি, সাত ধাপ এগিয়ে ১১৯তম বাংলাদেশ


বিএনএ ডেস্ক : ইন্টারনেটের গতিতে মোবাইলে সাত ও ব্রডব্যান্ডে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।ইন্টারনেট অ্যাকসেস ও পারফরম্যান্স অ্যানালাইসিস কোম্পানি ওকলার সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

ওকলার তথ্যানুযায়ী, স্পিডটেস্ট ডটনেটে ১৪২টি দেশের মোবাইল ইন্টারনেট গতির হিসাব রয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৯তম। বাংলাদেশের মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড ১৩ দশমিক ৯৫ মেগাবাইট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৯ দশমিক ২০ এমবিপিএস। ব্রডব্যান্ডে ডাউনলোড স্পিড ৩৪ দশমিক ৮৫ মেগাবাইট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৩৭ দশমিক ৪১ এমবিপিএস।

মোবাইল ইন্টারনেটে গতির দিক দিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে রয়েছে নেপাল  ও আফগানিস্তান। এরমধ্যে নেপাল ১২১তম ও আফগানিস্তান ১৪২তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের আগে রয়েছে ভারত ১০৫তম, পাকিস্তান ১১৪তম, শ্রীলঙ্কা ১১৮তম ও নয় ধাপ এগিয়ে ২২তম অবস্থানে রয়েছে মালদ্বীপ। তালিকার শীর্ষে রয়েছে কাতার, দেশটির গড় ডাউনলোড গতি ১৭৬ এমবিপিএস।

২০২১ সালে এ প্রতিবেদনে উঠে এসেছিল যে বাংলাদেশ তালিকার শেষ দিকে রয়েছে। বাংলাদেশের পেছনে ছিল জিম্বাবুয়ে, ফিলিস্তিন, ভেনেজুয়েলা ও আফগানিস্তান।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর