20 C
আবহাওয়া
৭:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ : গ্রেনেড উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ : গ্রেনেড উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে করোনার টিকাদান শুরু

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে গোলাম নবী নামের এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনার পরে এপিবিএন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে নবীর বাসা থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন পুলিশ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, পুলিশ ঐ এলাকা ঘিরে রেখে অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, শুক্রবার বিকেলে ১০/১২ জনের একদল সন্ত্রাসী বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ৮ ইস্টের বি ব্লকে ঢুকে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। খবর পেয়ে ৮ এপিবিএন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে নবীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে একটি গ্রেনেড খুঁজে পায় পুলিশ। নবী ক্যাম্প ৮ ইস্টের বি ৩৯ নম্বর ব্লকের মোহাম্মদ কাশিমের ছেলে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী