18 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

রাজধানীতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

রাজধানীতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদের সামনের টাকা তোলাকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের  দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ঘটনায় ঢাবির এক কর্মকর্তার ছেলেসহ ১৩ জন আহত হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

হাতিরপুল তৃতীয় লিঙ্গ গ্রুপের আহতরা হলেন- রুবি, শিহান, রানী, শিউলি, ও সাদিয়া।

ঢাবি এলাকার আহতরা হলেন- মুক্তা, পিটু, রিয়া, হাবিবা, আনিকা, মুনমুন ও মুন্নি।

এছাড়া ঢাবি পুষ্টি বিভাগের কর্মকর্তা ইউনুস আলীর ছেলে সাদমান সাকিব (৩১) আহত হন। আহত সাদমান সাকিব জানান, ঢাবি এলাকার তৃতীয় লিঙ্গ গ্রুপ ও হাতিরপুলের তৃতীয় লিঙ্গ গ্রুপের মধ্যে টাকা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরে আমি ঠেকাতে গেলে ঢাবি এলাকার তৃতীয় লিঙ্গ গ্রুপ আমাকে মারধর করে।

ঢাবি এলাকার তৃতীয় লিঙ্গ গ্রুপের মুক্তা জানান, হাতিরপুল এলাকা থেকে তারা আমাদের এলাকায় টাকা তুলতে আসে। এর পেছনে রয়েছে সাদমান সাকিবের হাত। আমাদের এলাকায় তারা টাকা তুলতে আসবে কেন।

আহত হাতিরপুল তৃতীয় লিঙ্গ গ্রুপের রুবি জানান, আমরা ঢাবি এলাকা থেকে টাকা তুলি। হঠাৎ তারা আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ আরও কয়েকজন আহত হই। তারা আমাদের সাদমান সাকিব ভাইকেও মেরে রক্তাক্ত করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন হাসপাতালে এসেছিল। পরে চিকিৎসা নিয়ে তারা চলে গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা