26 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক মোমেনুর ইসলাম আর নেই

সাংবাদিক মোমেনুর ইসলাম আর নেই


বিএনএ, ঢাকা : সাংবাদিক মো. মোমেনুর ইসলাম মণ্ডল (মোমেন স্বপন) মারা গেছেন। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ১০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

সাংবাদিক মোমেনুর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা। তিনি এনটিভি অনলাইনে সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে ২০১৯ সাল থেকে কর্মরত ছিলেন। সাংবাদিকতা ছাড়াও তিনি গান ও নাটক লিখতেন। এ ছাড়া ছবিও আঁকতেন মোমেনুর। তিনি মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

মোমেনুর ইসলামের নিকটাত্মীয়রা জানান, বৃহস্পতিবার স্ট্রোক করেছিলেন মোমেনুর। এরপর বিকেল পৌনে ৫টার দিকে তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে আজ শুক্রবার সকালে চিকিৎসকেরা জানান, তিনি মারা গেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী