26 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু


বিএনএ,ঢাকা : রাজধানীর পোস্তগোলা ব্রিজের সামনে ট্রাকের ধাক্কায় শাকিল আহমেদ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কাজী জাহিদ (১৯) নামে আরেক জন লোক। শুক্রবার( ৭ জানুয়ারী) ভোরে শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।  আহত কাজী জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শাকিলের বন্ধু জাহাঙ্গীর আলম জানান, মাওয়া ফেরিঘাট থেকে মোটরসাইকেল যোগে আসছিলেন ওই দুইজন। পোস্তগোলা ব্রিজের সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। তাদের বাসা ডেমরার কোনাপাড়া এলাকায় বলেও জানান জাহাঙ্গীর আলম।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের