18 C
আবহাওয়া
৯:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বর্তমান প্রেমিকা নিয়ে সাবেক প্রেমিকার জন্মদিনে উপস্থিত রণবীর কাপুর

বর্তমান প্রেমিকা নিয়ে সাবেক প্রেমিকার জন্মদিনে উপস্থিত রণবীর কাপুর

বর্তমান প্রেমিকা নিয়ে সাবেক প্রেমিকার জন্মদিনে উপস্থিত রণবীর কাপুর

বিএনএ, বিনোদন ডেস্ক : ৩৫ এ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। করোনার চোখ রাঙানি উপেক্ষা করেই স্বাস্থ্যবিধি মেনে তিনি আয়োজন করেছিলেন ঘরোয়া পার্টির। সেখানেই নিজের সাবেক প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন রণবীর। সঙ্গে নিয়ে এসেছিলেন হবু স্ত্রী আলিয়া ভাটকে।

একসময় যার জন্মদিনে মোমবাতি নিভিয়ে কেক কাটতেন, সে এখন অন্যের ঘরনি। তাতে কী! বন্ধুর জন্মদিন বলে কথা! তাই হয়ত বর্তমান প্রেমিকাকে সঙ্গে নিয়েই অনুষ্ঠানে যোগ দেন রণবীর।

জন্মদিনে কালো রঙের পোশাকে সাজতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। রণবীর সিংয়ের সঙ্গে ভালবাসার ছবি প্রকাশ করেন দীপিকা। কালো রঙের পোশাক পরে রণবীর কাপুরের হাত ধরে পার্টিতে হাজির হন আলিয়া ভাট।

দীপিকার জন্মদিনে তার প্রতি ভাললাগা এবং ভালবাসা প্রকাশ করে শুভেচ্ছা জানান আলিয়া ভাট। পাশাপাশি ভবিষ্যতে দীপিকার সঙ্গে তারা আরও অনেক জায়গায় যেতে চান বলেও মনের ইচ্ছা প্রকাশ করেন আলিয়া ভাট। রণবীরের প্রাক্তন বান্ধবীর প্রতি কোনও বিদ্বেষ না রাখে আলিয়া যে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে প্রস্তুত তা ফের প্রকাশ্যে এলো।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, অনন্যা পাণ্ডে, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, ইশান খট্টরসহ আরও অনেকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী