27 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রলীগের নতুন কমিটি আজ নয়

ছাত্রলীগের নতুন কমিটি আজ নয়

ছাত্রলীগের নতুন কমিটি আজ নয়

বিএনএ ডেস্ক: ছাত্রলীগের নতুন কমিটি আজ ঘোষণা করা হচ্ছে না। এ কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের প্রথম অধিবেশন শেষে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের আজকের সম্মেলনের প্রথম অধিবেশন শেষ। দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের পদপ্রত্যাশীরা সেখানে নাম প্রস্তাব করবেন। প্রস্তাবিত সেই তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। সেখান থেকেই আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগে কমিটির চূড়ান্ত অনুমোদন দেবেন শেখ হাসিনা।

দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হলো ছাত্রলীগের সম্মেলন। সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টা ২০ মিনিটে সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ