23 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আজ অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ

আজ অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ

আজ অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে ওযেস্ট ইন্ডিজ

বিএনএ ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে ১ নম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করবে অস্ট্রেলিয়া। শনিবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখী হবে দুইদল।

এই ম্যাচে জয় পেলেই ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে উঠবে অজিরা।হেরে গেলে কিংবা দিনের অপর ম্যাচে সাউথ আফ্রিকা জয় পেলে স্মিথ-ওয়ার্নারদেরকে বিদায় নিতে হবে।

তবে, তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ জিতুক কিংবা হারুক তাতে কিছু আসে-যায় না। ইতোমধ্যে তাদের বিদায়  নিশ্চিত হয়ে গেছে।

বিশ্বকাপে গেইল, আন্দ্রে রাসেল, পোলার্ড, ব্রাভো, হোল্ডার, লুইসদের সময়টা ভাল যাচ্ছেনা। তবে,  তাদের মধ্যে দুই-একজন জ্বলে উঠলে অস্ট্রেলিয়ার জন্য ম্যাচ কঠিন হয়ে যেতে পারে ।

এর আগে বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের  জয়ের পাল্লা ভারী। তারা জিতেছে ৩টিতে। আর অস্ট্রেলিয়ার জয় পেয়েছে ২টিতে।

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে  সাউথ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা