27 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » আবারও বিসিবি সভাপতি বুলবুল

আবারও বিসিবি সভাপতি বুলবুল


বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন বিসিবির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

আজ (৬অক্টোবর) সন্ধ্যায় বিসিবি নির্বাচন কেন্দ্র থেকে পাওয়া তথ্যে এটি জানা যায়। পরে রাত ৮টার দিকে নতুন সভাপতি ও সহ-সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

চলতি বছরের এপ্রিলে বিসিবি সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিল দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। সেই সময় নির্বাচন করার কথা না জানালেও এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। আর অংশ নিয়েই করলেন বাজিমাত। নাজমুল হাসান পাপনের পর বিসিবির আনুষ্ঠানিকভাবে সংস্থাটির ২০তম সভাপতি হিসেবে নির্বাচিত হলেন বুলবুল।

রাজধানীর একটি হোটেলে আজ সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে বিকেলে ফল গণনা শুরু হয়। সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু হয়। এবারের নির্বাচনে ৭৩ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে।

গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচনে ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় ২ জন নির্বাচিত হয়েছেন।

bna

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা