20 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোলে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

বেনাপোলে ফেন্সিডিলসহ গ্রেফতার ২


বিএনএ, যশোর: যশোরের বেনাপোলে ফেন্সিডিলসহ মফিজুর রহমান (৪০) ও খাইরুল ইসলাম (৩৫) নামে দুই ব‍্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ি পশ্চিম পাড়া গ্রামের মৃত অলিউল ইসলামের ছেলে মফিজুর রহমান (৪০) ও শার্শা থানার অগ্রভুলট গ্রামের নিছার আলীর ছেলে খাইরুল ইসলাম (৩৫)

ডিবির অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে এসআই রইচ আহমেদ ও এএসআই শফিউল ইসলামের সমন্বয়ে গঠিত ডিবি পুলিশের একটি চৌকস টিম বেনাপোল পোট থানাধীন বারপোতা বাজার থেকে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের দুইজনকে আটক করে।

যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুই আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিএনএ/সোহাগ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী