30 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ফেন্সিডিলসহ আটক ১

চট্টগ্রামে ফেন্সিডিলসহ আটক ১


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ মোঃ শহিদ আলম ওরফে মুন্না(৩১) নামে এক মাদক কারবারীকে  আটক করেছে র‌্যাব । মঙ্গলবার( ৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে তাকে আটক করা হয়।

আটককৃত মুন্না জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকার মৃত মজিবুল হকের ছেলে।

র‌্যাব-৭ জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারে করে মাদকদ্রব্য (ফেন্সিডিল) বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে আসছে  উক্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় । মঙ্গলবার( ৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনী থানাধীন মহিপাল এলাকায় ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‌্যাব গাড়ি তল্লাশি করে। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশী করে  মোঃ শহিদ আলম@ মুন্না (৩১)কে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।  উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী