25.8 C
আবহাওয়া
৮:১৩ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নিউ মার্কেটের শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ

নিউ মার্কেটের শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ


বিএনএ, ঢাকা : ঢাকা নিউ মার্কেটের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের যৌথ নেতৃত্বে সোমবার (৬ সেপ্টম্বর) ঢাকা নিউ মার্কেটের অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মার্কেট অভ্যন্তরস্থ হাঁটা-চলার রাস্তা, বিদ্যমান বৈধ দোকানের সামনে অবৈধভাবে নির্মিত দোকান-পাট এবং কমন স্পেসে গড়ে ওঠা শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় অবৈধভাবে দোকান নির্মাণ করার দায়ে ১০টি দোকানকে ১০টি মামলার মাধ্যমে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?