28 C
আবহাওয়া
১১:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জামায়াতের ৯ শীর্ষ নেতা আটক

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জামায়াতের ৯ শীর্ষ নেতা আটক

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জামায়াতের ৯ শীর্ষ নেতা আটক

বিএনএ ঢাকা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের ৯ শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে মিয়া গোলাম পরওয়ার ছাড়াও রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তারা সেখানে গোপন বৈঠক করছিলেন। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান মো. আসাদুজ্জামান।

এদিকে, জামায়াত তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে অবিলম্বে আটক নেতাদের মুক্তি দাবি করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের শীর্ষ নেতাদের গ্রেফতারের পর থেকে অনেকটা কোণঠাসা অবস্থায় আছে জামায়াত। সাবেক আমিরসহ একাধিক নেতার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে সাজা হওয়ার প্রতিবাদে হরতালসহ কঠোর কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে আর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করছে না জামায়াত।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে