24 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » যে চিঠি পরীমনির সকল শক্তির উৎস

যে চিঠি পরীমনির সকল শক্তির উৎস


বিএনএ নিউজ ডেস্ক: গ্ল‌্যামার কন্যা পরীমনি বরাবরই তার ভক্তদের সঙ্গে নিজের নানা বিষয় ফেসবুকে শেয়ার করে থাকেন। দীর্ঘ ২৭ দিন পর গত ১ সেপ্টেম্বর সকালে জামিনে কারামুক্ত হয়ে বাসায় ফিরেন তিনি। এ জন‌্য তার ফেসবুকে কোনো আপডেট ছিল না।

রোববার (৫ সেপ্টেম্বর) পরীমনি হাতে লেখা একটি চিঠির ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

ক্যাপশনে তিনি লিখেন, ‘একটা চিঠি। আমার সব শক্তির গল্প এখানেই।’ পোস্ট করা চিঠিতে দেখা যায়, ‘নানু আমি ভালো আছি। কোনো চিন্তা করবা না। তোমার সাথে শিগ্রই দেখা দিব।’ চিঠিটি কার হাতের লেখা তা ক‌্যাপশনে উল্লেখ করেননি পরীমনি। ধারণা করা হচ্ছে, পরীমনির নানা শামসুল হকের লেখা চিঠি এটি। তবে এ বিষয়ে পরীমনির মন্তব্য পাওয়া যায়নি।

গত ৩১ আগস্ট ৫০ হাজার টাকা মুচলেকা ও তিন বিবেচনায় পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে মাদকসহ পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এরপর ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে