26 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

বিএনএ, ঢাকা : শেখ হাসিনা সরকার পতনের পর অফিস খোলার প্রথম দিন কার্যালয়ে আসেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তবে দীর্ঘদিন থাকা সাংবাদিক প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৬ আগস্ট) অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।

কাজী সাইদুর রহমান বলেন, ব্যাংক খাত পুনর্গঠনের কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। সব ধরনের তথ্য-উপাত্ত সাংবাদিকদের সঙ্গে আগের মতোই আদানপ্রদান হবে। তাদের প্রবেশে বাধা থাকবে না। ছাত্রজনতার এই বিজয়ে অন্যদের মতো তারাও আনন্দিত। তারা শহীদদের প্রতি গভীর শোক প্রকাশ করেন; অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ডেপুটি গভর্নর নুরুন নাহার, মো. হাবিবুর রহমান ও নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, নির্বাহী পরিচালক মেজবাউল হকসহ অন্যান্য কর্মকর্তা।

ইআরএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রেফায়েত উল্ল্যাহ মীরধা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অন্যান্য সদস্য।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ