24 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে

বিএনএ ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল ঊর্ধমুখী। ব্যারেল প্রতি তেলের দাম উঠে যায় ১৩৯ ডলারে। তবে সেই দাম কমতে শুরু করেছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে গত বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম ছিল সর্বনিম্ন।

শনিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৯০ ডলারেরও নিচে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষের দিকে ব্যবসায়ীরা বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা করছেন। এতে জ্বালানির চাহিদা কমবে। এমন শঙ্কার কারণে কমছে তেলের দাম।

অয়েল প্রাইস ডটকম জানায়, আন্তর্জাতিক বাজারে দুই ধরনের অপরিশোধিত তেলই এখন ১০০ ডলারের কমে বিক্রি হচ্ছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৮৮ ডলার ৪৩ সেন্টে বিক্রি হয়েছে। অপরদিকে ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৯৩ ডলার ৯৫ সেন্টে।

গত বৃহস্পতিবার বেঞ্চমার্ক ব্রেন্ড ক্রুড প্রতি ব্যারেল ২ দশমিক ৭৫ শতাংশ বা ২ দশমিক ৬৬ ডলার কমে ৯৪ দশমিক ১২ ডলারে বিক্রি হয়েছে, যা গত ১৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন দর।

বিশ্লেষকরা বলছেন, উদীয়নমান অর্থনীতির দেশগুলো তাদের ঋণ পরিশোধ নিয়ে বিপাকে। অন্যদিকে চীনে শূন্য কোভিড নীতির কারণে অর্থনীতি কার্যক্রম কমেছে। দেশটি বিশ্বে জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। এসব কারণে চাহিদা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় কমছে তেলের দাম।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!