25 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » র‌্যাব পরিচয়ে ইয়াবা পাচারকালে র‌্যাবের হাতে ধরা

র‌্যাব পরিচয়ে ইয়াবা পাচারকালে র‌্যাবের হাতে ধরা

ইয়াবাসহ গ্রেফতার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের পরিচয় দিয়ে মাদক পাচারকালে আসল র‌্যাবের হাতে ধরা পড়েছেন মো. সোহেল রানা (৩৪) নামের ভুয়া র‌্যাব। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫৩৫পিস ইয়াবা, ১ সেট র‌্যাবের পোশাক, ১টি নেমপ্লেট, ১টি হ্যাংগিং ব্যাজ, ১টি কালো বেল্ট, ২টি কালো ব্যায়নেট ক্যাপ, ২টি গেঞ্জি, ১টি আইডি কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ আগষ্ট) সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

সোহেল রানা বগুড়া জেলার গাবতলীর ভান্ডারা এলাকার মো. আজিজুল হকের ছেলে। সে চট্টগ্রামজুড়ে ইয়াবা বেচাকেনায় জড়িত।

র‍্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, সে দীর্ঘদিন ধরে র‍্যাবের ভূয়া সদস্য পরিচয় ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামে মাদক ব্যবসায়ী থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ