27 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ক্রিকেটারকে হুমকি দেওয়া সাংবাদিক নিষিদ্ধ

ক্রিকেটারকে হুমকি দেওয়া সাংবাদিক নিষিদ্ধ

সাংবাদিক

বিএনএ স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে কিছুদিন আগে সমালোচনার ঝড় উঠেছিল। জাতীয় দল থেকে বাদ পড়ায় টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহাকে সাক্ষাৎকার না দেওয়ায় হুমকি দেন এক প্রবীণ সাংবাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহা সেই সাংবাদিকের সঙ্গে তার আলাপচারিতার কিছু স্কিনশট দেন। তার পর থেকেই ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঋদিমান নাম প্রকাশ না করলেও বিসিসিআইয়ের তদন্ত শুরু করে। যার সুবাদে নাম বের হয়ে আসে সেই ব্যক্তির। অভিযোগের সত্যতা পেয়ে সাংবাদিককে দু’বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিষেধাজ্ঞা চলাকালীন তিনি বোর্ড আয়োজিত কোনও ম্যাচ বা ইভেন্ট কভার করতে পারবেন না। সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে সেই নির্দেশিকা নাকি দিয়ে দেবে বোর্ড। বলে দেওয়া হবে, অভিযুক্ত সাংবাদিককে মাঠেও ঢুকতে দেওয়া যাবে না। এমনকি, আইসিসিকেও চিঠি লিখে অভিযুক্ত সাংবাদিককে ‘ব্ল্যাকলিস্ট’ করতে বলা হচ্ছে।

কিছুদিন আগে সাক্ষাৎকার না দিতে চাওয়ায় হোয়াটসঅ্যাপে হুমকির সুরে মেসেজ দেন ওই সাংবাদিক। পুরো ঘটনা খতিয়ে দেখতে ভারতীয় ক্রিকেট বোর্ড তিন সদস্যের কমিটি গঠন করে। বোর্ডের ওই কমিটি ঋদ্ধিমান এবং অভিযুক্ত ওই সাংবাদিকের সঙ্গে কথাও বলেন। তারপর কমিটি নিজেদের রিপোর্ট জমা করে।

বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সাংবাদিকের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। বুধবার সেই সিদ্ধান্তই জানিয়ে দেওয়া হল বোর্ডের তরফ থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে খুশি সমর্থকরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা