29 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

চকরিয়ায় বিচার চলাকালে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর মতিঝিল থানা দক্ষিণ কমলাপুর এলাকার একটি বাসায় দেবরের ছুরিকাঘাতে ভাবি মোছা. আয়েশা খানম মনির (৪৫) মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মাহাদি হাসান বলেন, আমার চাচা মাসুদ হাওলাদার গেন্ডারিয়ার একটি সরকারি কলেজের শিক্ষকতা করেন। সকালে বাসার গেটের সামনে মা দাঁড়িয়ে ছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই চাচা মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

তিনি বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী