26 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে আম বাগানে মিলল নারীর গলাকাটা মরদেহ

গাজীপুরে আম বাগানে মিলল নারীর গলাকাটা মরদেহ


বিএনএ, গাজীপুর : গাজীপুরে আম বাগান থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ এপ্রিল) সকালে সদর উপজেলার মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নারীর বয়স আনুমানিক ৪০। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল।

তিনি জানান, মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় জানা যায়নি। কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী