20 C
আবহাওয়া
৫:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আইপিএলে আরসিবির টানা দ্বিতীয় জয়

আইপিএলে আরসিবির টানা দ্বিতীয় জয়


বিএনএ, স্পোর্টস ডেস্ক : আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে তারা ৪ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৯ রান তোলে। জবাবে দিনেশ কার্তিকের ২৩ বলে করা অপরাজিত ৪৪ ও শাহাবাজ আহমেদের করা ২৬ বলে ৪৫ রানের ইনিংসে ভর করে ১৯.১ ওভারে ৪ উইকেটে জয় পায় আরসিবি।

৮৭ রানে ৫ উইকেট হারানোর পর কার্তিক ও শাহবাজ ৬৭ রান তুলে দলের জয়ের ভিত গড়েন। এ নিয়ে টানা তিন ম্যাচে অপরাজিত থাকলেন কার্তিক।

কার্তিক ও শাজবাজের আগে উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন ফাফ ডু প্লেসিস ও অনুজ রাওয়াত। এরপর দ্রুত ৫ উইকেট হারায় তারা। ডু প্লেসিস ২৯ ও অনুজ ২৬ রান করে আউট হন। মাঝে কোহলি ৫, ডেভিড উইলি ০ ও শেরফানে রাদারফোর্ড ৫ রানে আউট হন।

তার আগে বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পারেনি দিল্লির ব্যাটসম্যানরা। উদ্বোধনী ব্যাটসম্যান জস বাটলার অপরাজিত থাকেন। তার সঙ্গে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। কিন্তু তারপরও ৩ উইকেট হারিয়ে তারা ১৬৯ রানের বেশি করতে পারেনি। বাটলার ৪৭ বলে ৬ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন হেটমায়ার।

ম্যাচসেরার পুরষ্কার পান দিনেশ কার্তিক।

সংক্ষিপ্ত স্কোর:

রাজস্থান: ১৬৯/৩ (বাটলার ৭০*, হেটমায়ার ৪২*)

বেঙ্গালুরু: ১৭৩/৬ (শাহবাজ ৪৫, কার্তিক ৪৪*; বোল্ট ২/৩৪, চাহাল ২/১৫)।

ফল: বেঙ্গালুরু ৪ উইকেটে জয়ী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী