18 C
আবহাওয়া
১০:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ক্রিকেটারকে ‘জঙ্গি’ মন্তব্য করে সমালোচিত তসলিমা নাসরিন

ক্রিকেটারকে ‘জঙ্গি’ মন্তব্য করে সমালোচিত তসলিমা নাসরিন


বিএনএ, স্পোর্টস : ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। তাঁর মন্তব্যের জবাব দিয়েছেন ইংল্যান্ডের আরেক ক্রিকেটার জফরা আর্চার।

তসলিমা নাসরিন মঈন আলীকে নিয়ে প্রথম টুইটটি করেন কাল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা ঝড় সামলাতে হিমশিম খাচ্ছেন বাংলাদেশের আলোচিত এ লেখিকা। ১৯৯৪ সালে দেশত্যাগ করা তসলিমা নাসরিনের বিপক্ষে টুইটারে এ নিয়ে কথার লড়াইয়ে যোগ দিয়েছেন ইংল্যান্ডের পেসার জফরা আর্চারও।

সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম জানায়, আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো থাকায় মঈন নিজের জার্সি থেকে সেই প্রতিষ্ঠানের লোগো তুলে নেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু চেন্নাই দাবি করেছে, এই সংবাদটি ভুল।

এরপরই কাল টুইটটি করেন ‘লজ্জা’ ও ‘আমার মেয়েবেলা’র লেখিকা, ‘মঈন আলী ক্রিকেট না খেললে সিরিয়াতে গিয়ে আইএসআইয়ের সঙ্গে যোগ দিত।’

এমন টুইটের পর ঝড় ওঠাই স্বাভাবিক। ৮৩২বার রি–টুইট হয়, ২ হাজারের বেশি মন্তব্য পান তসলিমা নাসরিন। বেশির ভাগই নেতিবাচক। রি টুইটকারীদের মধ্যে রয়েছেন আর্চারও।

ইংল্যান্ডের এ তারকা পেসার আজ রি–টুইট করে লিখেছেন, ‘আপনি কি সুস্থ? আমার মনে হয় না।’ মঈনের জাতীয় দল সতীর্থ এই জবাব দেওয়ার পর ক্রিকেটপ্রেমীদের নানা রকম নেতিবাচক মন্তব্যের শিকার হন তসলিমা নাসরিন। এরপর আজ তিনি আরও একটি টুইট করেন।

সেখানে নিজের অবস্থান ব্যাখ্যা করে লিখেছেন, ‘নিন্দুকেরা ভালো করেই জানে, মঈন আলীকে নিয়ে করা টুইটটি ব্যঙ্গাত্মক। কিন্তু তারা এটাকে ইস্যু হিসেবে ধরে নিয়ে আমাকে অপদস্থ করছে। কারণ, আমি মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষ করার চেষ্টা করি এবং ধর্মান্ধতার বিরুদ্ধাচরণ করি। মানবজাতির অন্যতম মর্মান্তিক বিষয় হলো, নারীবাদের পক্ষ নেওয়া বামপন্থীরা নারীবাদের বিপক্ষে অবস্থান নেওয়া ইসলামপন্থীদের সমর্থন দেয়।’

আর্চার তসলিমা নাসরিনের এই টুইটও রি–টুইট করে জবাব দেন। রি–টুইট করে তিনি লেখেন, ‘ব্যঙ্গাত্মক? কিন্তু কেউ তো হাসছে না, এমনকি আপনিও না, এখন অন্তত যে কাজটা আপনি করতে পারেন, তা হলো টুইটটি মুছে ফেলা।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আর্চারের এই টুইট তিন হাজারের বেশি রি–টুইট হয়েছে। বেশির ভাগই আর্চারের পক্ষ অবলম্বন করে মন্তব্য করছেন।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা