26 C
আবহাওয়া
৪:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ ৪ ইয়াবা কারবারি আটক

প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ ৪ ইয়াবা কারবারি আটক

প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ ৪ ইয়াবা কারবারি আটক

বিএনএ, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৪মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার(৫এপ্রিল ) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি তল্লাশী করে এ সময় ৮হাজার পিচ ইয়াবা উদ্ধার ও একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃতরা হল যথাক্রমে মাদারীপুর জেলার মাদারাীপুর সদর ছিলার চর এলাকায় কুদ্দুস সিকদারের পুত্র মিলন সিকদার(২৫), চট্টগ্রামের ফটিকছড়ি মফিজুর রহমানের পুত্র আলী আকবর(৪৫), সোনাগাজি চরগনেচ এলাকার মৃত ছাদেক হোসেনের পুত্র মোঃ কামাল উদ্দিন(৪০), সোনাগাজী এলাকার মৃত মীর আহম্মদের পুত্র আবুল বশর প্রকাশ সেন্টু (২৮)।

 

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর পেট্রোল পাম্পের সামনে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে মিলন সিকদারের কাছ থেকে ৪হাজার পিচ ইয়াবা এবং চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আলী আকবর,কামাল ও সেন্টুর কাছ থেকে ৪হাজার পিচ ইয়াবাসহ মোট ৮হাজার পিচ ইয়াবা ও ৪ মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ৬ এপ্রিল সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

বিএনএনিউজ২৪/ রায়হান সিকদার,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের