20 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ২টি বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

রাজধানীতে ২টি বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা


বিএনএ, ঢাকা: রাজধানীর গুলশানে দুটি বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকায় বুধবার (৬ মার্চ) দুপুর ১টায় ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এ ঘোষণা দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জুলকার নায়নের সঙ্গে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকিপূর্ণ গুলশান-২ এর ৪৬ নম্বর রোডের ৩৩ এবং ৩৪ নম্বর ভবনে সর্তকতামূলক ব্যানার ঝুলিয়ে দেয়।

এর আগে, অনিয়মের অভিযোগ ওই দুটি ভবনে থাকা কাচ্চি ভাইসহ কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

গত গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। আটতলা ভবনটিতে রেস্তোরাঁ ব্যবসার অনুমোদন না থাকার পরও অগ্নিনিরাপত্তাহীন আটটি রেস্তোরাঁ চলছিল। যার খেসারত হিসেবে অগ্নিকাণ্ডে এত মানুষের অকালমৃত্যু হলো।

এ ঘটনার পরেই রাজধানীর বিভিন্ন ভবন ও রেস্টুরেন্টে অভিযানে নামে বিভিন্ন সংস্থা। অগ্নিনিরাপত্তা ব্যবস্থাসহ অপরিকল্পিতভাবে সিলিন্ডার ব্যবহারের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী