33.1 C
আবহাওয়া
১:১৪ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. নুরুল আমিন টিটু (৩৫) ও আক্তার হোসেন ওরফে আকতার (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কর্ণফুলী থানার একটি আভিযানিক দল শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিএমপি’র তালিকাভুক্ত (ক্রমিক নং–৪১) শীর্ষ সন্ত্রাসী মো. নুরুল আমিন টিটুকে গ্রেপ্তার করে। তিনি শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের পর তাকে কর্ণফুলী থানার মামলা নম্বর–১৪ (তারিখ: ২৫ আগস্ট ২০২৪) অনুযায়ী স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩) ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নুরুল আমিন টিটুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ কর্ণফুলী, কোতোয়ালী ও পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে।এর আগে গত ১ ফেব্রুয়ারি কর্ণফুলী থানার যৌথ অভিযানে সিএমপি’র তালিকাভুক্ত (ক্রমিক নং–৪২) আরেক শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেন ওরফে আকতারকে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার একটি বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পুরোনো বিদেশি রিভলভার, দুটি চাইনিজ কুড়াল, একটি ধামা, একটি প্লাস্টিকের হাতলযুক্ত স্টিক, একটি প্লাস্টিকের হাতলযুক্ত চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ আরও জানায়, আক্তার হোসেনের বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা চেষ্টা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে কর্ণফুলী ও আনোয়ারা থানায় একাধিক মামলা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার