33.1 C
আবহাওয়া
১:১৫ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ভাটারা থানাধীন একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল রফিকুল আলমকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ অন্তত ৪৭টি মামলা রয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুইয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার অন্যতম প্রধান আসামি তিনি। কিন্তু সরকার পতনের পর তিনি কিছুদিন খাগড়াছড়িতে নিজের বাড়িতে অবস্থান করলেও পরে আত্মগোপনে চলে যান।

পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হবে।

উল্লেখ্য, রফিকুল আলম টানা দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং সাবেক জেলা সাধারণ সম্পাদক জাহেদুল আলমের মেজো ভাই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার