28 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গণঅভ্যুত্থানে নিহতের স্বজনদের বিক্ষোভ শাহবাগে

গণঅভ্যুত্থানে নিহতের স্বজনদের বিক্ষোভ শাহবাগে

গণঅভ্যুত্থানে নিহতের স্বজনদের বিক্ষোভ শাহবাগে

বিএনএ,ঢাকা: গণঅভ্যুত্থানে সংগঠিত প্রতিটি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। তাতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

নিহতদের স্বজনরা বলেন, অন্তর্বর্তী সরকার বিচারের নামে টালবাহানা করছে। সরকারের ছয়মাস পূর্ণ হলেও বিচারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত শাহবাগ আমাদের দখলে থাকবে।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করে তারা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে দ্রুত। এ সময় আওয়ামী লীগের রাজনীতি অবৈধ ঘোষণার দাবিও জানানো হয়।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন