27 C
আবহাওয়া
২:২৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মিডল্যান্ড ব্যাংকের শাখা ও উপশাখার উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংকের শাখা ও উপশাখার উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংকের শাখা ও উপশাখার উদ্বোধন

বিএনএ, রিপোর্ট:  দেশের বিভিন্ন স্থানে স্থাপিত মিডল্যান্ড ব্যাংকের দুটি গ্রামীণ শাখা এবং দুটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান, আনুষ্ঠানিকভাবে এই শাখা-উপশাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা। এ ছাড়া ব্যাংকের আঞ্চলিক প্রধান, ক্লাস্টার প্রধান, উপশাখা নিয়ন্ত্রণকারী শাখাগুলোর ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন করা মিডল্যান্ড ব্যাংকের এই শাখা ও উপশাখাগুলোর মধ্যে রয়েছে, ফেনীর সোনাগাজীর বখতারমুনসী বাজার শাখা, লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ শাখা, রাজধানীর ভাটারার মাদানি অ্যাভিনিউ উপশাখা এবং বগুড়া পৌরসভা উপশাখা।

বিএনএনিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ