28 C
আবহাওয়া
৪:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুই রুটে ৪ ডেমু ট্রেন চালু

চট্টগ্রামে দুই রুটে ৪ ডেমু ট্রেন চালু

চট্টগ্রামে দুই রুটে ৪ ডেমু ট্রেন চালু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম-দোহাজারি ও চট্টগ্রাম-পটিয়া রুটে  চালু হয়েছে দুই জোড়া ডেমু ট্রেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দোহাজারী রেলস্টেশন চত্বরে নতুন দুই জোড়া ডেমু ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, ‘পরীক্ষামূলকভাবে এখানে ডেমু ট্রেন দেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য সামনে আরও ট্রেন সম্প্রসারিত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি মেগাপ্রকল্পের মধ্যে দুটি রেলওয়ের প্রকল্প আছে। এর মধ্যে একটি পদ্মাসেতুর সঙ্গে রেল যোগাযোগ, আরেকটি মিয়ানমার, চীন ও ভারতের সঙ্গে রেল সংযোগ প্রকল্প।

২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।এ সময় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ ও নজরুল ইসলাম চৌধুরী, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জি এম) জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু