26 C
আবহাওয়া
২:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে আট হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

টেকনাফে আট হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


বিএনএ, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ সৈয়দুল ইসলাম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৬) জানুয়ারি বিকেল তিনটায় হ্নীলা ইউপিস্থ চৌধুরীপাড়া বৌদ্ধ মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৈয়দুল ইসলামের বাড়ি হ্নীলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কোনার পাড়া উলুচামারী গ্রামে। তারি পিতার নাম সৈয়দ হোসেন।

র‍্যাব – ১৫ এর সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার( মিডিয়া) জানান, হ্নীলা ইউপিস্থ চৌধুরীপাড়া বৌদ্ধ মন্দিরের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কাছে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশি করে সর্বমোট ৮ হাজার (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারির  বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী