21 C
আবহাওয়া
২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে সেনাবাহিনীর পশু চিকিৎসা সেবা

ধামরাইয়ে সেনাবাহিনীর পশু চিকিৎসা সেবা


বিএনএ, সাভার : বাংলাদেশ সেনাবাহিনী সাভার অঞ্চলের ব্যবস্থাপনায় ধামরাইয়ে গবাদি পশি ও হাঁস-মুরগীর বিনামূল্যে টিকা, কৃমিনাশক ও অসুস্থ্য গবাদিপ্রাণি ও হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আরভিএন্ডএফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভার এর আয়োজনে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়।

এ সময় গরু মােটা তাজা করণ বিষয়ক পরামর্শ প্রদান, ঘাস চাষ, গবাদিপ্রাণি পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদি পশুর সাধারণ রােগের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

বিনামূল্যে সেবা প্রদান উদ্বোধন করেন আরভিএন্ডএফ ডিপাে এর অধিনায়ক কর্নেল মােঃ তুহিন হাসান পিএসসি।

আরো উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মােঃ মােশফেকুজ্জামান খান, মেজর দোদুল মাহমুদ, লেঃ মােঃ আকতারুজ্জামান, লেঃ মােঃ হারুন রশিদ, ওয়ারেন্ট অফিসার (wo) সামছুল, জেলা প্রাণিসমদ কমর্কতা ডাঃ নার্গিস আনম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মােঃ সেলিম জাহান, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযােদ্ধ মােঃ নুরুজজামান,
কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মােঃ আমিনুর রহমান প্রমুখ।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী