18 C
আবহাওয়া
৯:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যক্তি

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যক্তি


বিএনএ, ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যক্তি সর্বস্ব খোয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

তারা হলেন- মো. সোহাগ (৩৩) ও শাহ নেওয়াজ (৫৫)। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোমেন জানান, গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটের পেছনের রাস্তা থেকে অচেতন অবস্থায় সোহাগকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার ভাই সোহান কাছে আমরা সোহাগকে কাছে বুঝিয়ে দেয়।

সোহাগের ভাই সোহান বলেন, আমার ভাই কারওয়ান বাজার এলাকায় জনতা হার্ডওয়ার স্টোরে চাকরি করে। সকালে সে বাসা থেকে বের হয়। দোকানের ৪৪ হাজার টাকা ছিল তার কাছে, সব টাকা ও মোবাইলফোন নিয়ে গেছে প্রতারক চক্র।

শাহ নেওয়াজের জামাতা খাইরুল ইসলাম জানান, আমার শ্বশুর একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। আজ দুপুরে উত্তর বাড্ডার বাসা থেকে রাইদা পরিবহনে করে পোস্তগোলা যাচ্ছিলেন। গাড়িতেই প্রতারক চক্র তাকে কিছু খাইয়ে অজ্ঞান করে বাসে রেখে যায়। পরে পোস্তগোলা রাইদা পরিবহনের কাউন্টার থেকে ফোন দিয়ে আমাদের জানালে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তিনি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন তার কাছে অনেক টাকা ছিল। তবে কত টাকা ছিল সে বিষয়ে সুস্থ হলে জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। পরে তাদের পাকস্থলী ওয়াশ দিয়ে মিটফোর্ড হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা