29 C
আবহাওয়া
৮:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » থার্টি ফার্স্টে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়

থার্টি ফার্স্টে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বিএনএ, ঢাকা: নির্বাচন সামনে রেখে থার্টি ফার্স্টে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বড়দিন উদযাপন উপলক্ষে চার্চসমূহের নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে প্রয়োজনীয় সংখ্যক আর্চওয়ে ও সিসি/আইপি ক্যামেরা স্থাপন করা হবে৷ চার্চসমূহের প্রবেশপথে ভ্রাম্যমাণ দোকান ও নির্মাণ সামগ্রী থাকলে তা অপসারণ করা হবে৷ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে ৯৯৯ নম্বরে কল আসামাত্র যাচাই করে সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে৷

মন্ত্রী বলেন, বড়দিন উপলক্ষে ঢাকা মহানগরীসহ নবাবগঞ্জ, কালীগঞ্জ এবং ময়মনসিংহ জেলাসহ দেশের দক্ষিণাঞ্চলের চার্চসমূহে ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে৷ ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ ও ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে৷

আসাদুজ্জামান খান বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিধায় থার্টি ফার্স্ট নাইট কেন্দ্র করে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীসহ সারাদেশের উন্মুক্ত স্থানসমূহে কোনো ধরনের গান-বাজনার অনুষ্ঠান আয়োজন করা যাবে না৷

তিনি আরও বলেন, থার্টি ফার্স্ট নাইট এবং খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে বাঁশি বাজানো, পটকা ফুটানো বা আতশবাজি ফোটানো থেকে বিরত থাকতে হবে৷ ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ঢাকা মহানগরীসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের রাস্তায় পুলিশ চেকপোস্ট বসানো হবে৷

এছাড়া থার্টি ফার্স্ট নাইটে মাদকদ্রব্যের অপব্যবহার করে কেউ যেন রাস্তাঘাটে জন অসন্তুষ্টির কারণ ঘটাতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ মাদকদ্রব্যের অপব্যবহার রোধে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল