25 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় ৩কেজি গাঁজাসহ দুজন আটক

আশুলিয়ায় ৩কেজি গাঁজাসহ দুজন আটক

আশুলিয়ায় ৩কেজি গাঁজাসহ দুজন আটক

সাভার প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে, গতকাল রোববার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম এলাকার আব্দুল জব্বার আলী দেওয়ানের ছেলে মো. জুমুর আলী দেওয়ান (৫০) এবং একই এলাকার মো. বাছেদের ছেলে মো. আওলাদ (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন।
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় মাদক বিক্রির বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলামের (পিপিএম) নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক ওই দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ইমরান খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী