31 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল দল ঢাকায়

আন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল দল ঢাকায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

ঢাকা : জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের একটি টিম বাংলাদেশে এসেছে। দুই সদস্যের মেডিকেল টিম ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আন্দোলনে আহত ভর্তি রোগীদের পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

মঙ্গলবার(৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, যুক্তরাজ্য থেকে আসা দুই সদস্যের চিকিৎসক টিম হাসপাতালে আহত ৬৫ জন রোগী দেখেছেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকলের সাথে একমত পোষণ করেছেন। এদের মধ্যে ১৪/১৫ জন রোগীর ব্যাপারে আগামীকাল বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে। প্রতিবেদনের ভিত্তিতে যুক্তরাজ্যের চিকিৎসকগণ প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করবেন। আহতদের সুচিকিৎসার্থে যুক্তরাজ্যের এ চিকিৎসক দল ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮